প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজ হত্যাকাণ্ডের ১৫ দিন পরও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ৮ মার্চ মধ্যরাতের পর কুড়িল উড়ালসড়কের নিচে রেললাইনের পাশ থেকে মিরাজের লাশ উদ্ধার করে পুলিশ। মিরাজের ভাগনে আনোয়ারুল আজিম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর পুলিশের তৎপরতা দেখা গেলেও কোনো ফল দেখছি না। ...দু-একজন ধরা পড়লেও বোঝা যেত কিছু একটা হচ্ছে।’ তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলাটি খিলক্ষেত থানার পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ছায়া তদন্ত করছে। তদন্তকারী কর্মকর্তারা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। এ সম্পর্কে কিছু তথ্যও পেয়েছেন। মামলার তদন্ত-তদারক কর্মকর্তা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, ‘পুলিশ সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে এগোচ্ছে। এতে যাদের নাম এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’