মির্জপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় গত বৃহস্পতিবার একটি ট্রাক একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের দুই আরোহী দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের রুবেল (৩০) ও অজ্ঞাত (২৫) এক ব্যক্তি নিহত হন। অজ্ঞাত ব্যক্তিটি চালকের সহকারী বলে ধারণা করা হচ্ছে। পিকআপচালক পলাতক রয়েছেন। এদিকে গতকাল একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে একটি ম্যাক্সি উল্টে যায়। এতে ওই ম্যাক্সিতে থাকা মির্জাপুর থানার এসআই নাসির উদ্দিন, এএসআই মোশাররফ হোসেন, কনস্টেবল রফিকুল ইসলাম, শিবশংকর ও জসিমউদ্দিন আহত হন।