মির্জা আনোয়ারুল ইসলামের কুলখানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা আনোয়ারুল ইসলাম
মির্জা আনোয়ারুল ইসলাম

দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা মির্জা আনোয়ারুল ইসলামের কুলখানি গতকাল শনিবার আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের কালীতলা এলাকায় মরহুমের বাসভবন ও পাশের ক্রিসেন্ট কিন্ডারগার্টেন হাইস্কুল মাঠে পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মির্জা আনোয়ারুল ইসলাম গত বুধবার দুপুরে নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেন।