মির্জা আব্বাস মুক্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের পর মির্জা আব্বাস গতকাল বিকেলে মুক্তি পান। গত রাতে যোগাযোগ করা হলে তাঁর পারিবারিক সূত্র জানায়, মুক্তি পেলেও মির্জা আব্বাস বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের আগের রাতে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা হয়। হরতালের দিন তিনি গ্রেপ্তার হন।