মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল ও পল্টন থানায় করা পৃথক দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মির্জা আব্বাস। ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় মামলা হয়। মামলার এজাহারভুক্ত আসামি মির্জা আব্বাস। ২০১৪ সালের ডিসেম্বরে পল্টন থানায় করা মামলারও এজহারভুক্ত আসামি মির্জা আব্বাস। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তিনি পলাতক ছিলেন।