প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা দুই মামলায় আগাম জামিনের বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার এ দুটি আবেদনের ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানি করেন এম মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। জানতে চাইলে মো. বশিরউল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল সকালে মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি মুলতবির জন্য আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত তা নাকচ করে দিয়ে শুনানি শুরু করেন। তবে আগাম জামিন আবেদনের শুনানিতে আসামি উপস্থিত থাকার নিয়ম থাকলেও মির্জা আব্বাস ছিলেন না।