মির্জা আব্বাসের দুদকের মামলায় বেঞ্চ নির্ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) একটি মামলায় আগাম জামিন আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে. বি. এম হাসানের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এ দিন ধার্য করেন।
মির্জা আব্বাসের আইনজীবী এহসানুর রহমান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, আগামী ২১ এপ্রিল মঙ্গলবার মামলাটি শুনানির জন্য কার্য তালিকায় আসবে।
আরও পড়ুন:..
লুকিয়ে আদালত ছাড়লেন মির্জা আব্বাস
মির্জা আব্বাসের জামিন হবে কি না, আদেশ কাল