মির্জা আব্বাসের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় বিএনপির নেতা এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিচারকাজ শুরু হয়েছে।
অন্য দুই আসামি হলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক আমিনুল হক মামলাটিতে এ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আদালত আগামী ১ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।