মির্জা আব্বাসের মামলা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার মির্জা আব্বাসের করা এক আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। রুলে ওই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আইনজীবী সূত্র বলেছে, সাংবাদিকদের জন্য মিরপুরে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মির্জা আব্বাস ও তৎকালীন গণপূর্তমন্ত্রী আলমগীর কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় মামলাটি করে দুদক।