প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা তারেকুল কাদেরকে সভাপতি ও এস এম মাহফুজুর রহমানকে মহাসচিব করে বাংলাদেশ জনসংযোগ সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।দুই বছর মেয়াদের জন্য গঠিত এই পরিষদের অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি রওশন এ রহমান, এ এস এম বজলুল হক, আজম খান, যুগ্ম মহাসচিব মীর মোহাম্মদ মোর্শেদ, ফারুক আহমেদ, অর্থ সম্পাদক মো. আবদুল খালেক, সাংগঠনিক সম্পাদক শেখ খায়েরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. আল আমীন চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক বীজন লাল দেব, যোগাযোগ ও প্রচার সম্পাদক শহীদ মো. মোবাশ্বের, প্রকাশনা সম্পাদক এস এম কামরুল ইসলাম খান, শিক্ষা ও গবেষণা সম্পাদক নুর কামরুন নাহার এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সুস্মিতা দাশ। এ ছাড়া সদস্য পদে ১৪ জন নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।