মির্জা ফখরুল আজ বরিশাল আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার প্রথমবারের মতো বরিশাল আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বরিশালে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার।

মতবিনিময় সভায় সরোয়ার বলেন, বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির ৫ লাখ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন সদস্য সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আজ (মঙ্গলবার) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশাল আসবেন। সকাল ১০টায় অশ্বিনীকুমার হলে কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, জেলা (উত্তর) বিএনপির সভাপতি মেজবাউদ্দিন, মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার প্রমুখ।