মির্জা ফখরুল আবার সিঙ্গাপুর যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি আজ শনিবার সকাল সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।
মির্জা ফখরুলের পারিবারিক সূত্র জানায়, তিনি এখনো অসুস্থ। গত জুলাই মাসে তিনি সিঙ্গাপুরে যে চিকিৎসা নিয়েছিলেন, তার ধারাবাহিকতায় এখন আবার সেখানে যাচ্ছেন। ২১ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এর আগে মির্জা ফখরুল ইসলাম জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য ২৬ জুলাই সিঙ্গাপুর যান।