মির্জা ফখরুল গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডারে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল শেষে আলেকজান্ডার বাজারের রহমানিয়া মসজিদ মার্কেট চত্বরে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্যসচিব জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ মো. শিব্বির প্রমুখ। উপজেলা বিএনপির সদস্যসচিব জামাল উদ্দিন জানান, উপজেলার জমিদারহাট, আজাদনগর ও জনতা বাজারেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।কমলনগর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. নুরুল হুদা চৌধুরী জানান, দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সভা করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক মাওলানা মাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা যুবদলের সভাপতি দিদার হোসেন, শ্রমিক দলের সভাপতি আজাদ উদ্দিন, জেলা ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক মো. মিলন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমরান হোসেন।