মির্জা ফখরুল জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস কারাগারে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান। ছাড়া পেয়ে মির্জা ফখরুল উত্তরায় নিজ বাসায় যান। পাঁচ মামলায় কারাগারে যাওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করায় কারা কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত মহাসচিব গত রোববার পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। এ সরকারের আমলে এর আগেও তিনি দুবার কারারুদ্ধ হন। গত বছরের ৩০ এপ্রিল তিনি প্রথম বারের মতো জেলে যান। এরপর এ বছরের ১১ মার্চ দ্বিতীয় বারের মধ্যে তাঁকে কারাগারে যেতে হয়। গাড়ি পোড়ানো, ভাঙচুরসহ পাঁচ মামলায় তাঁকে সর্বশেষ গত ৭ এপ্রিল তৃতীয় বারের মতো কারাগারে পাঠানো হয়।