মির্জা ফখরুল ফের পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

রাজধানীর মতিঝিল থানায় করা একটি মামলায় িবএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার মির্জা ফখরুলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিেনর রিমান্ড আবেদন জানায় পুলিশ। আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক জামিন আবেদন নাকচ করে পাঁচ দিেনর রিমান্ড মঞ্জুর করেন।
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় গত ২৮ জানুয়ারি মির্জা ফখরুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
এর আগে গত ৬ জানুয়ারি সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করেছিল।