মির্জা ফখরুলকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত রুল জারি করেন। বিদেশ যেতে নির্দেশনা চেয়ে মির্জা ফখরুল ইসলাম রিট আবেদনটি করেন। তাঁর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা। মাহবুবউদ্দিন প্রথম আলোকে বলেন, বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলামকে বিদেশ যাওয়ার পথে বাধা দেওয়া হতে পারে, এই আশঙ্কা থেকে রিট আবেদনটি করা হয়। আদালত বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং রুল জারি করেছেন।