মির্জা ফখরুলসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে গতকাল বৃহস্পতিবার শুনানি হয়নি। গতকাল মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির না করায় আদালত ১৪ মে নতুন তারিখ ধার্য করেন।
ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ দিন ধার্য করেন। গতকাল এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কারাগার থেকে মির্জা ফখরুলকে আদালতে হাজির না করায় তাঁর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন শুনানির জন্য সময় চান।
২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার পুলিশ মামলাটি করে।