মির্জা ফখরুলসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি গতকাল বুধবার হয়নি। এ মামলার আসামি মির্জা ফখরুলকে কারাগার থেকে হাজির না করায় আদালত আগামী ২২ জুলাই পরবর্তী দিন ধার্য করেন।
মির্জা ফখরুলকে আদালতে হাজির না করায় তাঁর পক্ষে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন আইনজীবীরা। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।