মির্জা ফখরুলের নেতৃত্বে লন্ডন গেছে বিএনপির প্রতিনিধিদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল সোমবার ভোরে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছে। তারা সেখানে ১৭ জুলাই একটি সেমিনারে অংশ নেবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান প্রথম আলোকে বলেন, ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিএনপির প্রতিনিধিদলটি ঢাকা ছেড়েছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আইনজীবী নাসির উদ্দিন ও নওশাদ জামিল। লন্ডনে তাঁদের সঙ্গে যোগ দেবেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান। বিএনপির এই নেতারা লন্ডন সফরকালে সেখানে অবস্থানরত দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে।