মির্জা ফখরুলের পক্ষে জামিনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল ও সূত্রাপুর থানায় করা দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়েছে। গতকাল বুধবার তাঁর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া এ আবেদন করেন। ১৫ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।আইনজীবী মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, মতিঝিল ও সূত্রাপুর থানায় করা দুই মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে ৩ জানুয়ারি রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মির্জা ফখরুলের পক্ষে জামিনের আবেদন করা হয়। গত মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম আদালত শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন নাকচের ওই আদেশের বিরুদ্ধে গতকাল এ আবেদন করা হয়।