মির্জা ফখরুলের বিরুদ্ধে ৫ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত শনিবার গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় গতকাল রোববার পাঁচটি মামলা করেছে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এসব মামলায় প্রধান আসামি করা হয়েছে।এসব মামলার মধ্যে রমনা মডেল থানায় দুটি, পল্টন থানায় দুটি ও শাহজাহানপুর থানায় একটি মামলা হয়েছে। সব মামলায় বাদী হয়েছেন পুলিশের কর্মকর্তারা। মহানগর পুলিশের জনসংযোগ শাখা সূত্র জানায়, পাঁচ মামলায় আসামির তালিকায় আরও আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন, আজিজুল বারীসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদেরও আসামি করা হয়েছে।