মির্জা ফখরুলের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিসহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আরাফাত রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ শহরের গঙ্গাদাস গুহ রোডে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এ মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক আফজাল এইচ খান, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদ, জেলা ছাত্রদলের সভাপতি রুকনুজ্জামান প্রমুখ।