মির্জা ফখরুলের স্থগিত হওয়া জনসভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায়ের জের ধরে স্থগিত হওয়া ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির জনসভা আজ শনিবার অনুষ্ঠিত হবে। রুহিয়া উচ্চবিদ্যালয়ের মাঠের ওই জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান জানান, সরকারের দুর্নীতি, অপশাসন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আয়োজিত ওই জনসভায় লক্ষাধিক লোক সমাগমের উদ্যোগ নেওয়া হয়েছে। জনসভায় মির্জা ফখরুল ছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া, সাবেক সাংসদ রেজওয়ানুল হক, মোজাহার হোসেনসহ বিএনপির সাবেক সাংসদেরা বক্তব্য দেবেন।