মির্জাগঞ্জে আধা বেলা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবদুল হালিম মোল্লার পা কেটে নেওয়ার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে উপজেলায় গতকাল সোমবার আধা বেলা হরতাল পালিত হয়েছে৷
এজহারভুক্ত আসামি মাজেদুর রহমান খোকনসহ (৩৫) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হালিম মোল্লাকে রোববার কুপিয়ে তাঁর ডান পা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা৷ এ ঘটনার প্রতিবাদে হরতাল চলাকালে গতকাল সকাল থেকেই উপজেলার সুবিদখালী, মির্জাগঞ্জ সদর, মাধবখালীসহ সব জায়গার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। উপজেলা থেকে দূরপাল্লা কোনো গাড়ি ছেড়ে যায়নি৷