মির্জাগঞ্জে এসিড সন্ত্রাসের মামলায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জের কলেজছাত্রী রিপা তালুকদারের (১৭) ওপর এসিড নিক্ষেপের মামলায় ইশতিহাক আহমেদ (১৮) ও লোকমান (২৪) নামের দুজনকে অভিযুক্ত করে গত ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের মো. শাহ আলম তালুকদারের মেয়ে ও ঢাকার একটি কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্রী রিপা বাড়িতে বেড়াতে এলে গত ১২ জুন গভীর রাতে তার ওপর এসিড ছুড়ে মারা হয়। এসিডে রিপার গলা, হাত ও কপালের কয়েকটি স্থান ক্ষত হয়। পরদিন সকালে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে এলাকার ইশতিহাক এ ঘটনা ঘটান বলে রিপাসহ তাদের পরিবার থেকে অভিযোগ করা হয়। গত ১৩ জুন সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ইশতিহাক আহমেদকে আটক করে পুলিশ। এ ঘটনায় রিপার ভাই রুহুল আমিন মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন।