মির্জাগঞ্জে ডাকাতি, বাবা-ছেলে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাজিতা প্রথম খণ্ড গ্রামে গত সোমবার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা এ সময় গৃহকর্তা ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম করে। ওই বাড়ি থেকে ডাকাতেরা তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে গৃহকর্তার দাবি।আহত ব্যক্তিরা হলেন ইসমাইল মৃধা (৫৫) ও তাঁর ছেলে বেল্লাল মৃধা (২৬)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় গতকাল মঙ্গলবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।