মির্জাগঞ্জের গ্রামে বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে হারুন মৃধা (৩৮) নামের এক বাকপ্রতিবন্ধীকে রোববার বিকেলে পিটিয়ে হত্যা করা হয়েছে।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির পাশের লোকজন এ হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের মন্নান মৃধার বাকপ্রতিবন্ধী ছেলে হারুনকে ইশারায় অঙ্গভঙ্গি প্রদর্শন করেন পাশের বাড়ির আল-আমিন (২৩) নামের এক যুবক। এতে ক্ষিপ্ত হন হারুন। একপর্যায়ে আল-আমিন বাড়ির লোকজন নিয়ে বেদম পেটায়। এতে হারুন অচেতন হয়ে পড়েন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন বলেন, এ ঘটনায় হারুনের বাবা মন্নান মৃধা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক।