মির্জাপুর গণহত্যা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৭ মে। মির্জাপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা মির্জাপুরে হত্যাযজ্ঞ চালিয়ে ২৮ জন নিরপরাধ বাঙালিকে হত্যা করে। দিবসটি উপলক্ষে দানবীর রণদা প্রসাদ সাহার পরিবারের প্রতিষ্ঠিত কুমুদিনীকল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রার্থনা, আলোচনা সভা ও কুমুদিনী হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ৭১ সালের এই দিনে হানাদার বাহিনী মির্জাপুর বাজারে ঢুকে পড়ে। তারা স্থানীয় রাজাকার কমান্ডার ওয়াদুদ মওলানার যোগসাজশে মির্জাপুর, আন্ধরা ও সাহাপাড়ার বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। হত্যা করে ২৮ জন বাঙালিকে। ওই দিনই দানবীর রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে হানাদাররা ধরে নিয়ে যায়। এরপর তাঁদের আর খোঁজ মেলেনি।