মির্জাপুর মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন। এ ছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. আবদুল ওয়াদুদ মিয়া, প্রধান শিক্ষক মো. মাসুদুর রহমান, অভিভাবক কহিনূর বেগম প্রমুখ বক্তব্য দেন।