মির্জাপুরে আট ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে মহাসড়কের পোষ্টকামুরী চড়পাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মির্জাপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রউফ মিয়া, একই এলাকার টিপু মিয়া, লুৎফর রহমান, শহিদুল ইসলাম, বাইমহাটি গ্রামের রাব্বি মিয়া, রাব্বি ইসলাম, মিল্টন মিয়া ও ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরী গ্রামের সোহেল মিয়া। এ ঘটনায় মির্জাপুর থানার এসআই আবদুল মোমেন মামলা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।