মির্জাপুরে আরও তিন ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ গত রোববার রাতে আন্তজেলা ডাকাতদলের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে আট ডাকাতকে গ্রেপ্তারের পর তাদের মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: শিপন ওরফে বিল্লু (২৮), শফিকুর রহমান (২৮) ও মাসুদুর রহমান (২৮)। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, তাদের কাছ থেকে ডাকাতির মাধ্যমে লুটে নেওয়া নগদ ৩৪ হাজার ৪৪০ টাকা, সাতটি মুঠোফোন ও একটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।