মির্জাপুরে আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ গতকাল বুধবার জসিম মিয়া (৩৫) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে তাঁর গ্রাম বাওয়ার কুমারজানী থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ২০০৪ সালের ৪ নভেম্বর রাতে পরিত্যক্ত একটি বাড়ি থেকে পুলিশ একই গ্রামের আব্বাস মিয়ার লাশ উদ্ধার করে। এ ঘটনায় আব্বাসের বড় ভাই আবদুল মজিদ ১৮ নভেম্বর আটজনকে আসামি করে মামলা করেন। তাঁদের মধ্যে পাঁচজন টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন। প্রধান আসামি জসিম মিয়া পলাতক ছিলেন। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।