মির্জাপুরে ক্লিনিকের মালিকসহ দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে একটি ক্লিনিকের মালিকসহ দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ এনামুল কবিরের নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোড়াই জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ক্লিনিক পরিদর্শনে গিয়ে দেখতে পান, চিকিৎসক না হয়েও আবদুল খালেক নামের এক ব্যক্তি অস্ত্রোপচারকক্ষে এক শিশুর মাথায় সেলাই করছেন। পরে ক্লিনিকের মালিক তালুকদার রাজু আহমেদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আবদুল খালেককে এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেন। বিকাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা করার দায়ে ক্লিনিক মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।