মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির দ্বিতীয় ধাপের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া ও গেরামারা বাজারে চাল বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪ হাজার ৬১৪ জন দরিদ্র ব্যক্তি এই কর্মসূচির সুবিধা ভোগ করবেন। তাঁদের প্রত্যেককে প্রতি মাসে একবার ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাঁচ মাস দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা এন এম রফিকুল আলম ও মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ উপস্থিত ছিলেন।