মির্জাপুরে খালে ডুবে দুটি শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল শুক্রবার পানিতে ডুবে নিশাত (৬) ও মিথিলা (৭) নামের দুটি শিশু মারা গেছে। উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামে এ ঘটনা ঘটেছে। রশিদ দেওহাটা গ্রামের দুবাইপ্রবাসী হেলাল উদ্দিনের ছেলে নিশাত দেওহাটা মিত্তাহ উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং উপজেলার লতিফপুর গ্রামের কাঠ ব্যবসায়ী শাহিনুর রহমানের মেয়ে মিথিলা এলাকার ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।এলাকাবাসী জানান, গতকাল সকালে মিথিলা তার মায়ের সঙ্গে রশিদ দেওহাটা গ্রামে নানাবাড়ি বেড়াতে আসে। জুমার নামাজের সময় নিশাত ও মিথিলা বাড়ির পাশের খালে গোসল করতে যায়। সাঁতার না জানায় তারা দুজনই ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে খালে তাদের লাশ পাওয়া যায়।