মির্জাপুরে গণপিটুনির শিকার তিন বখাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করায় গণপিটুনির শিকার হয়েছে তিন বখাটে। গত বুধবার বিকেলে উপজেলা সদরের কুতুববাজার এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হওয়ার পর থেকে পরীক্ষাকেন্দ্রে যাওয়া-আসার পথে ওই এলাকার কয়েকজন বখাটে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জেনে কয়েকজন অভিভাবক ও এলাকাবাসী একজোট হয়ে গত বুধবার বিকেলে পরীক্ষা শেষ হওয়ার পর তিন বখাটেকে হাতেনাতে ধরে পিটুনি দেয়। পিটুনির পর মাটিতে ফেলা থুতু চেটে খেতে বাধ্য করা হয় বখাটেদের। এরপর জীবনে আর কোনো দিন মেয়েদের উত্ত্যক্ত করবে না বলে প্রতিজ্ঞা করলে এলাকাবাসী ওই তিন বখাটেকে তাদের অভিভাবকদের কাছে তুলে দেয়।