মির্জাপুরে গাছের চাপায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল মঙ্গলবার গাছের নিচে চাপা পড়ে আলী আজগর (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার তরফপুর ইউনিয়নের ডোহাতলী গ্রামে। মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী গাজেশ্বরী এলাকায় শ্রমিকেরা গাছ কাটছিলেন। আলী আজগর ওই স্থান দিয়ে যাওয়ার সময় ওই গাছের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি