মির্জাপুরে চকলেট খেয়ে অসুস্থ ১৬ ছাত্রী হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সহপাঠীর দেওয়া চকলেট খেয়ে ১৬ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার ভাদগ্রাম ইউনিয়নের বুড়িহাটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রীদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নওজেশ আলী ও সহকারী শিক্ষিকা মহেলা বেগম বলেন, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী লাবণী আক্তারের মামা কয়েক দিন আগে তার জন্য বিদেশ থেকে চকলেট নিয়ে আসেন। গতকাল লাবণী ওই চকলেটগুলো সহপাঠীদের দেয়। চকলেট খাওয়ার পর লাবণীসহ অন্য ছাত্রীদের পেটে ব্যথা শুরু হয়। অসুস্থ হয়ে পড়লে তাদের ১৬ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার বলেন, ‘চকলেটে হয়তো কোনো বিষাক্ত উপাদান ছিল। তবে ছাত্রীদের সবাই এখন আশঙ্কামুক্ত।’