মির্জাপুরে চারজনের কারাদণ্ড ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত চারজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জাহান এ আদালত পরিচালনা করেন।এলাকাবাসী জানান, ওই চারজন মঙ্গলবার তরফপুর ইউনিয়নের ডৌহাতলী এলাকায় বংশাই নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে ড্রেজার মালিক তরফপুর গ্রামের নাজিম মোল্লা (৪৫), বাসাইল উপজেলার মকি মিয়ার ছেলে মিন্টু মিয়া (৫০), শ্রমিক মো. সোলায়মান (৩০) ও শফিউর রহমানকে (৩২) এক লাখ টাকা জরিমানা করেন।তাঁদের মধ্যে নাজিম ও সোলায়মান জরিমানার টাকা দিয়ে ছাড়া পান। তবে শফিউর জরিমানার টাকা না দিতে পারায় তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপর ড্রেজার মালিক মিন্টু মিয়া পলাতক।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জাহান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।