মির্জাপুরে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার জামুর্কী ইউনিয়নের দেওভোগ গ্রামের মো. রাসেল ও ওয়ার্শী ইউনিয়নের ভাদগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মিজানুর রহমান। পুলিশ জানায়, রাসেল ও মিজানুর দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছিল। গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিম ধল্যা থেকে রাসেলকে ও তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মির্জাপুর বাইপাস স্টেশন থেকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়। পরে মিজানের বাড়ি থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা জেলহাজতে পাঠানো হয়েছে।