মির্জাপুরে ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) খোকন সাহা বাদী হয়ে এ মামলা করেন। মামলার পর জামুর্কী গুচ্ছ গ্রামে গ্রেপ্তারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার এসআই নূর মোহামঞ্চদ বলেন, এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।