মির্জাপুরে টিলা কাটার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আজগানা ইউনিয়নের একটি টিলা থেকে মাটি কাটার অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার রাতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা অমল চন্দ্র মিত্র মির্জাপুর থানায় মামলাটি করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আজগানা ইউনিয়নের বেলতৈল মৌজায় (সিরামিকস ইন্ডাস্ট্রিজ এলাকায়) টিলা থেকে বসুন্ধরা গ্রুপের পক্ষে মীর কাশেম আলী, খোকা মিয়া, আলী হোসেন নামের তিন ব্যক্তিসহ আরও কয়েকজন লোক অবৈধভাবে ভেকু মেশিন (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কেটে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। কয়েক দিন ধরে তাঁদের মাটি কাটা বন্ধ করতে বলা হয়। কিন্তু বন্ধ না করায় গত মঙ্গলবার বিকেল চারটার দিকে বাদী ঘটনাস্থলে যান। তিনি মাটি কাটা বন্ধ করতে বললে উল্টো তাঁরা অসৌজন্যমূলক আচরণ করেন। এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, মামলায় মীর কাশেম আলী, মো. খোকা মিয়া ও মো. আলী হোসেনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।