মির্জাপুরে ট্রাকচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত একজন। আজ শুক্রবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে।

মির্জাপুরের পোস্টকামুরী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের আরোহী বাবুল মিয়াকে (৩৫) মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরে বলে জানা গেছে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী মৃধা (৬০)। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানান, সকাল ৯টার দিকে মোহাম্মদ আলী বাড়ি থেকে মির্জাপুর বাজারে যাচ্ছিলেন। পথে মহাসড়কের মির্জাপুর বাইপাস স্টেশন অতিক্রম হওয়ার সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। 

সকালে পোস্টকামুরী এলাকায় একটি ট্রাক অপর একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিলে বাবুল মিয়া আহত হন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির জানান, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারীরা পলাতক। তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মোহাম্মদ আলীর লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।