মির্জাপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার দেওহাটা নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, ঢাকাগামী হাঁস-বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে দুজন নিহত হন। দুজনই পিকআপভ্যানের আরোহী ছিলেন।
নিহত দুজনের লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ। তাঁদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।