মির্জাপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছে আরও দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা সেতু রেল সংযোগ সড়কে মির্জাপুর উপজেলার দেওহাটা নামকস্থানে বখাটের ধাক্কায় একজনের লাশ উদ্ধারের পর একই ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে একই ঘটনায় নিহতের সংখ্যা তিনজনে দাড়াল। পুলিশ গত শনিবার সন্ধায় উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ নামক স্থান থেকে পুলিশ এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে। এছাড়া গোড়াইল গ্রাম থেকে আরও একজনের লাশ তার আত্নীয়রা নিয়ে গেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। নিহত কলেজ ছাত্র হলেন এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন সিরাজগঞ্জের তারাশ উপজেলার চৌবাকিয়া গ্রামের সৈয়দ আলী সরকারের পুত্র শামীম রেজা (১৮)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম বলেন, নিহতদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে তাদের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে।