মির্জাপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ডোকলাহাটি নামক স্থানে ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এতে পিকআপ ভ্যানের চালক নিহত হন।
নিহত চালক মো. আলমগীর হোসেনের (৪৫) বাড়ি দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে টাইলসবোঝাই একটি পিকআপ ভ্যান রেলক্রসিং অতিক্রম করার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনের সামনের অংশের সঙ্গে পিকআপটি আটকে যায়। এতে পিকআপটি ট্রেনের সঙ্গে প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায়। এ ঘটনায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ পরিস্থিতিতে চালক ট্রেন থামান। তবে ঘটনাস্থলেই পিকআপের চালক মারা যান। একই সময় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা তাসলিমা বেগম (৩৫) নামের এক নারী পিকআপের ধাক্কায় আহত হন। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রেলওয়ে পুলিশ লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।