মির্জাপুরে তিনটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানী ও পোষ্টকামুরী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী জানান, গত বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পোষ্টকামুরী ব্রিজের কাছ থেকে একটি লাশ উদ্ধার করে টহল পুলিশ। পরে বাওয়ার কুমারজানী এলাকা থেকে একটি এবং গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একই এলাকার একটি ডোবা থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়।