মির্জাপুরে দম্পতি খুনের ঘটনায় দুই ছেলে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কোদালিয়া গ্রামে দম্পতি খুনের ঘটনায় গত বুধবার সন্ধ্যায় দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন প্রাইভেট কারের চালক সোহেল সিকদার ও শাহীন শিকদার। তাঁদের বিরুদ্ধে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।এর আগে এ ঘটনায় দম্পতির মেয়ে লাইলী বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। গত মঙ্গলবার রাতে ওই গ্রামের মোসলেম সিকদার ও তাঁর স্ত্রী হাসনা বেগম নিজেদের কক্ষে ঘুমাতে যান। পাশের কক্ষেই থাকতেন ছেলে শাহীন সিকদার। রাত তিনটার দিকে শাহীনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় তারা খাটের ওপর ওই দম্পতির লাশ দেখতে পায়।মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা খান বলেন, সোহেল ও শাহীনকে গতকাল আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে আদালত তাঁদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।