মির্জাপুরে দুই শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভূল্যা এলাকা থেকে গতকাল সোমবার ভোরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, রোববার রাতে টিনবোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। চট্টগ্রাম থেকে ছয়জন শ্রমিক বগুড়া যাওয়ার জন্য ১০০ টাকা ভাড়া মিটিয়ে ট্রাকের ওপর ওঠেন। একপর্যায় তাঁরা টিনের ওপর ঘুমিয়ে যান। তাদের ধারণা, রাতের কোনো এক সময় ওই দুই শ্রমিক টিনের নিচে চাপা পড়ে মারা গেছেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ গতকাল ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভূল্যা এলাকায় উপপরিদর্শক (এসআই) মো. সেলিমের নেতৃত্বে টহল পুলিশ ট্রাকের ওপর মানুষের চিৎকার শুনে ট্রাকটিকে থামার সংকেত দেয়। এ সময় চালক ট্রাকটি রেখে পালিয়ে যান। পরে পুলিশ ট্রাক থেকে বগুড়ার কাহালু উপজেলার কালিশকুড়ী গ্রামের রাজ্জাক মিয়া (২৫) ও পাতানজু গ্রামের মেহেদী হাসানের (২০) লাশ উদ্ধার করে। ট্রাকটি আটক করা হয়েছে।