মির্জাপুরে দুটি অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুটি পৃথক স্থানে গত বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি গ্যারেজ, তিনটি দোকান ও একটি করাতকল পুড়ে গেছে। উপজেলার গোড়াই বাজারের হাঁটুভাঙ্গা রোড এলাকায় ও বরাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাঁটুভাঙ্গা রোড এলাকায় ভাই ভাই অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আগুন লাগে। মুহূর্তের মধ্যে এ আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে ছয়টি মোটরসাইকেল, পাশের মুক্তি হোমিও হল, কণা বস্ত্রালয় ও ভাই ভাই টেলিকম নামের দোকানঘর পুড়ে যায়। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে বরাটি বাজারের খোকন মিয়ার করাতকলে আগুন লাগে। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।